Main Menu

কালাইয়ে আমন ধান কাটা মাড়াই শুরু

মোঃ অালী হাসান,কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: আমন ফসলের লোকশান পুষে নিতে জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি বিভাগ বিনামুল্যে বিতরণ করছে কৃষি উপকরণ সার ও বীজ। কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচ ইউনিয়নের আমন ফসল ঘরে তোলার আগ মুহুর্তে কারেন্ট পোকার আক্রমন দেখা দেয়। এতে আশানুরূপ ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। তবে উপজেলার আহম্মেদাবাদ, মাত্রাই, উদয়পুর,জিন্দারপুর ও পুনট ইউনিয়নের কৃষকরা আমন ধান কাটা-মাড়াই শুরু করেছে।
অপরদিকে আমন পরবর্তী সবজি সফস সরিষা, গম ও বিটি বেগুন চাষের জন্য ইতিমধ্যে ৩শ’ ৩২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৩ লাখ ২৭ হাজার টাকার প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ সার ও বীজ বিতরণ করা হয়।
কালাই উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে ১১ হাজার ৮৮২ হেক্টর জমি আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু অর্জিত হয় ১৩ হাজার ৬৮৫ হেক্টর জমি। চলতি মৌসুম শুরু থেকে অতি বৃষ্টির ফলে ৬০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। পরে পানি নেমে যাওয়ায় নিন্মাঞ্চলের ৪৫ হেক্টর জমির আমন ফসল পচে নষ্ট হয়। আমন ফসলের লোকশান পুষে নিতে তারা উন্নত জাতের সরিষা, গম ও বিটি বেগুন চাষে উদ্ভুদ্ধ করা হচ্ছে। মৌসুম শুরু থেকে প্রতিকুল আবহাওয়া-টানা বৃষ্টির সাথে প্রবল বায়ু প্রবাহের কারণে অনেক ধান গাছ হেলে পড়ে। এতে ধান গাছে কারেন্ট পোকার আক্রমণ দেখা দেয়। যা পরবর্তীতে চিটা ধানে রূপ নেয়। ফলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কায় সাধারণ কৃষক। কৃষকদের আশঙ্কা প্রতিকুল আবহাওয়ায় এবার আমন ধান আশানুরূপ ফলন হচ্ছেনা। ফলে লোকশান পুষে নিতেই স্থানীয় কৃষি বিভাগ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করছে।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, উপজেলার সর্বত্রই বন্যামুক্ত থাকলেও মৌসুম শেষে টানা বৃষ্টির সাথে প্রবল বায়ু প্রবাহের কারণে কিছু ধান গাছ হেলে পড়ে কারেন্ট পোকার উপদ্রব দেখা দেয়। এতে কিছু ফসল হানির সম্ভাবনা আছে। তবে লক্ষ্যমাত্রর চেয়ে অর্জিত বেশী থাকায় লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা আশা করা যায়।

Share





Related News

Comments are Closed