গণবিতে নবীনদের ক্লাস শুরু ২৫ নভেম্বর
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সব বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৫ নভেম্বর (শনিবার) থেকে সাভারের স্থায়ী ক্যাম্পাসে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঐ দিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা থেকে পরিচয়পত্র সংগ্রহ করে স্ব-স্ব বিভাগে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed