বাসাবাড়িতে ফের গ্যাস সংযোগের পরিকল্পনা সরকারের নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বাসাবাড়িতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বুধবার সংসদে জাসদের লুৎফা তাহেরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেওয়া অনেক ব্যয়বহুল। তাই আমরা আবাসিক খাতে এলপিজি গ্যাস ব্যবহারকে উৎসাহিত করছি।’
নসরুল হামিদ বলেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ ব্যয়বহুল হওয়ায় সরকার আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইতিমধ্যে দেশের ৭৫ শতাংশ এলাকা এলপিজির আওতায় চলে এসেছে। বাকি এলাকাও শিগগিরই এর অন্তর্ভুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইতিমধ্যে অনেক শিল্প-কারখানাতেও এলপিজি গ্যাসের আওতায় এসেছে।
অপর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে আরো ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed