Main Menu

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

কুলাউড়া সংবাদদাতা: যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন- এই শ্লোগানকে সামনে রেখে ১লা নভেম্বর বুধবার জাতীয় যুব দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা চত্বর হতে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুস্টিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব এবং সৈয়দ আপেল মাহমুদ মিটুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শেলিনা ইয়াছমিন, সমবায় অফিসার শাহদাত হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পাভেজ বখস্, গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সভাপতি সাংবাদিক রেজাউল আম্বিয়া রাজু, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্ছু প্রমুখ।
সভায় কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবরা অংশ গ্রহন করেন। সভা শেষে বিভিন্ন শ্রেণী পেশার যুবদের আত্ন কর্মসংস্থানে উদ্ভুদ্ধ করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত একজন হতদরিদ্রকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাছনাইন, ইউপি সদস্য আব্দুল মনাফ, মাসুদ রানা আব্বাছ, রেজিয়া খানম, আমেনা খাতুন, তরুন সমাজ সেবক নবাব আলী সজ্জাদ খান, গ্রামীণ উন্নয়ন যুব সংস্থার সম্পাদক মো: ইসরাইল আলী চৌধুরী, সমাজ সেবক লাক্সমী পাটুওয়াট প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed