প্রেমিকের আত্মহত্যার খবরে ফাঁস দিল প্রেমিকা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিক যুগল আত্মহত্যা করেছে। আর নাতির (প্রেমিক) লাশ দেখে দাদার মৃত্যু হয়েছে।
উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম রাসেল (১৭) ওই গ্রামের প্রবাসী সিদ্দীকুর রহমানের ছেলে। প্রেমিকা সাদিয়া আক্তার ঋতু (১৬) একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে। তারা দুজনই ক্ষেতুপাড়া আবদুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই শ্রেণিতে পড়ায় ঋতুর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্ত তিন মাস আগে আতাইকুলা গ্রামের মন্তাজের ছেলে হাবিবুল্লার সঙ্গে ঋতুকে জোর করে বিয়ে দেয়া হয়। কয়েক দিন আগে ঋতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসে।
প্রেমে ব্যর্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে রবিউল ইসলাম রাসেল। এ সংবাদ শুনে বুধবার সকালে প্রেমিকা সাদিয়া আক্তার ঋতু বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এদিকে নাতি রাসেলের লাশ দেখে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দাদা মাসুদ মোল্লা (৫০) মারা যান।
সাদিয়া আক্তার ঋতুর মা জাবেদা খাতুন বলেন, ভোরে আমি রাসেলের লাশ দেখার জন্য ঋতুকে বলি। সে তাতে রাজি হয়নি। কিছুক্ষণ পর আমি বাইরে থেকে এসে দেখি ঋতু ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
রাসেলের মা রুলিয়া খাতুন বলেন, আমার ছেলে ও ঋতু একইসঙ্গে স্কুলে যাতায়াত করত। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল- তা আমরা জানতাম না।
একই ঘটনায় তিনজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ প্রেমিক ও প্রেমিকার লাশ উদ্ধার করে।
সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান, এসব ঘটনায় থানায় দুটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
Related News
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More



Comments are Closed