বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি: আ.লীগের ৭ দিনের কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয়ায় সারা দেশে ৭ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি কার্যালয়ে সস্পাদকমণ্ডলীর এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কর্মসূচির প্রথম দিন ৩ নভেম্বর বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
৪ নভেম্বর সারা দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হবে। সেই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া প্রার্থনা।
৬ নভেম্বর রাজধানী ঢাকা ব্যতীত সারা দেশে আনন্দ শোভাযাত্রা (বিকেল ৩টায়)। ৭ নভেম্বর দেশব্যাপী আলোচনা সভা ও সেমিনারের আয়োজন। ৮ নভেম্বর সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) নাগরিক সমাবেশ।
এসময় তিনি সারা দেশে কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed