Main Menu

নবীগঞ্জে তন্নী হত্যাকান্ডের ১ বছর উপলক্ষে স্মরণসভা

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে কলেজ ছাত্রী তন্নী রায় হত্যাকান্ডের ১ বছর উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে তন্নী রায় পরিবার কর্তৃক আয়োজিত স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভা অনুষ্ঠানে নিহত কলেজ ছাত্রী তন্নী রায়ের বাবা বিমল রায়ের সভাপতিত্বে ও এ্যাডভোকেট রাজিব কুমার দে তাপশ’র পরিচালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর কাউন্সিলর প্রানেশ দেব, বিশিষ্ট ব্যবসায়ী হরিপধ চক্রবর্তী, কাওসার আহমদ, মতি লাল আচার্য্য, বিএনপি নেতা বিবু আচার্য্য, সাংবাদিক সলিল বরণ দাশ, শুভাশিষ চক্রবর্তী, ধননজয় দাশ, জিবেশ গোপ, সঞ্জয় দাশ, হাবিব আহমেদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আলমগীর মিয়া, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, নিহত তন্নী রায়ের ভাই বিভাষ রায়সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেণ।
স্মরন সভায় বক্তারা বলেন, আমাদের মেয়ে তন্নীকে আমাদের অন্তরে ধারণ করতে হবে। যাতে তন্নী’র মতো আর কোন মেয়ে অকালে হারিয়ে না যায়। সেই জন্য খুনি রানু রায়ের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। যাতে রানুর মতো কোন ছেলে এই ধরণের নেক্কার জনক ঘটনার সাথে জড়িত হওয়ার সাহস না পায়। সাংবাদিকদের উদ্দেশ্য করে বক্তাগন বলেন, বিগত দিনে যে রকম লিখনির মাধ্যমে আপনারা তন্নী রায়ের পক্ষে বিচারের জন্য লিখে গেছেন তা যেন চলমান থাকে। পরিশেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তরের জন্য প্রশাসনের প্রতি জোড়ালো দাবী জানান।

Share





Related News

Comments are Closed