কুসুম সিকদারের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: অশ্লীল ভিডিও নির্মাণের অভিযোগে পর্নোগ্রাফি আইনে অভিনেত্রী কুসুম সিকদারসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এই মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান।
আদালত মামলাটি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী খন্দকার নাজমুল আহসান।
গত ৩ আগস্ট ইউটিউবে নিজের গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও বের করেন কুসুম। কিন্তু এতে তিনি আরেক মডেল সুজনের সঙ্গে নিজেকে আপত্তিকরভাবে মেলে ধরেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণে ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য গত ১৩ আগস্ট তাকে ও সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়।
আইনি নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব। তিনি জানান, নোটিশের জবাবে জানানো হয়, প্রযোজনা প্রতিষ্ঠান ‘নেশা’ অপসারণ করবে না।
মামলার নথি থেকে জানা যায়, ‘নেশা’ শিরোনামের ভিডিওতে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও রয়েছে তিনটি চুম্বন দৃশ্য। গানের কথার সঙ্গে এসব দৃশ্য কোনোভাবেই মেলানো যায় না। এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি এবং প্রকাশনা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ ধারায় দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed