Main Menu

কুলাউড়ায় কিশোরীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে পপি বেগম (১৫) নামের এক কিশোরী বিষ পানে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পপি মোবারকপুর গ্রামে মৃত সফাত আলীর মেয়ে।

সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পপি বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও শারীরিক অবস্থার উন্নতি না হলে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক।

Share





Related News

Comments are Closed