রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার পৌর শাখা।
আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ জোহর শহরের দেওয়ানী মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ সভাপতি অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, তালামীযের কেন্দ্রীয় সদস্য মো. বেলাল উদ্দিন কামরান, জেলা তালামীয সম্পাদক এম এ জলিল ও বালাগঞ্জ থানা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান সিরাজী।
সভায় বক্তারা বলেন মায়ানমারের চলমান গণহত্যা মানবতা পরিপন্থী। তারা এ বিষয়ে কাতার ও সৌদী সরকারের নিরবতায় হতাশ। তারা অবিলম্বে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন মায়ানমারে নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ ও মায়ানমার বর্ডার এক হতে সময় লাগবে না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা আল ইসলাহ সহ সভাপতি মাও. মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাও. এনামুল হক, জেলা তালামীয সভাপতি নিলুর রহমান, জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মুফতি রুহুল আমীন, অর্থ সম্পাদক হাফিয বজলুর রহমান, সদস্য হাফিয শিহাব উদ্দিন, মির্জা শামিম আহমদ, সদর উপজেলা সভাপতি মাও. আব্দুল মুক্তাদির, সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মাও. ইসহাক আহমদ, মাও. বশির আহমদ, মাও.আব্দুল গাফফার, মাও. শফিকুল আলম সুহেল প্রমুখ।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed