Main Menu

পথ শিশুদের নিয়ে অন্যরকম ভোজবিলাস উৎসব

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: এই সমাজের একটি অংশ রয়েছে যাদের কাছে ঈদ আনন্দ কেবল বেঁচে থাকার লড়াই, দু’ বেলা খাওয়ার সংগ্রাম! কেউ কি ভাবছেন সেই সব অসহায় কোমলমতি পথশিশুর কথা? এতগুলোদুঃখি মানুষকে পাশে রেখে কিভাবে এত আনন্দ করতে পারে লোকজন। এই প্রশ্নই শেখ কায়সারের বুকের মধ্যে যেন নাড়া দেয়।
আমরা সাধারনত ঐ পথশিশুদের দেখি আউশকান্দিস্থ রহমান কমিউনিটি সেন্টার ও মেহবুবা কমিউনিটি সেন্টার সহ আশপাশ এলাকায় কোন খাবার উৎসবে ফেলে দেওয়া খাবার গুলো তারা সংগ্রহ করে খায়। অথচ কখনো ওরা পেট ভরে ভাল খাবার খেতে পারে না। কিন্তু ঐ উৎসবে তারা পেট ভরে তৃপ্তি নিয়ে ঈদের মজাদার খাবার আনন্দ উল্লাসে গ্রহন করল। সত্যিই এই দৃশ্য ভূলার নয়। মনে হয়েছিল যেন তারা অনেক দিনের ক্ষুধার্ত?
তাদের কথা চিন্তা করে লানিং পয়েন্ট একাডেমীর প্রতিষ্টাতা ও প্রধান শিক্ষক শেখ কায়সার আহমেদ এর স্ব-উদ্দ্যোগে গত সোমবার দুপুরে আউশকান্দি-হীরাগঞ্জ মধ্য বাজার
সৌদিয়া ম্যানশনে লানিং পয়েন্ট একাডেমী প্রাঙ্গনে প্রায় ৫০টি পথ শিশুকে নিয়ে ভোজবিলাস উৎসবের আয়োজন করেন। উক্ত আয়োজনে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, আউশকান্দি উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য শাহ মুস্তাকিন আলী প্রিন্স, মুরুব্বি লেচু মিয়া, মহশিন আহমদ, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, মাসুদ খাঁন, কাজী সেলিম, ছাত্রললীগ নেতা এম এ ছবুর, ইলেক্ট্রিসিয়ান ছিপত উল্লাহ, রাজ্জাক আহমদ, সাফি আহমদ, জামান আহমদ, আহাদ মিয়া সহ আরো অনেকেই।
উল্লেখ্য, শেখ কায়সার আহমেদ প্রতি বছর এসব পথশিশুদের দু’টি ঈদের রঙ্গিন পোষাক, সেমাই, চিনি, দুধ সামগ্রী দিয়ে আসছেন। এ ছাড়াও তাদেরকে প্রতি বছর স্বাস্থ্য সেবা ও ফ্রি চেকআপ, বিনা মূল্যে শিক্ষা উপকরন দিয়ে লেখা পড়ার চালিয়ে যাচ্ছেন।

Share





Related News

Comments are Closed