Main Menu

কমলগঞ্জে ২০ বোতল মদসহ আটক ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় ২০ বোতল মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শমশেরনগর এলাকার এয়ারপোর্ট রোডস্থ রেললাইনে পাশে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সৈয়দ নাসির উদ্দিনের নির্দেশে এএসআই মো: আয়েছ মিয়া সংগীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ইটারঘাট গ্রামের বাসিন্দা কালাম মিয়ার ছেলে দুই সহোদর জলাল আলী (২৫) ও রুমান আহমেদ (২০)কে ২০ বোতল মদ সহ আটক করা হয়। এএসআই মো: আয়েছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed