Main Menu

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে কমলগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদী জনতার উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের জামে মসজিদের সম্মুখ হতে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো তৌহিদী জনতার উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ বাজার চৌমুহনী চত্ত¡রে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল মুত্তাকিন জুনায়েদের সভাপত্বিতে ও খালেদ বীন শাওকী ও মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাসুক মিয়া, সৈয়দ ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, গোলাম রব্বানী তৈমুর, মওলানা লুৎফুর রহমান জাকারিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed