Main Menu

গোলাপগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ার দাবিতে সোমবার যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল গ্রুপের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় মোটরসাইকেল শোভাযাত্রাটি গোলাপগঞ্জস্থ ছাত্রলীগের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে চৌমুহনীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হুসেন আহমদ খোকা,সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য কামরান আহমদ, এনায়েত করীম খোকন, ফখরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের বিভাগীয় উপ সম্পাদক মনিরুল হক পিনু, যুবনেতা দেলওয়ার হোসেন, আলম আহমদ, ফখর উদ্দিন, সুফিয়ান আহমদ, জুয়েল আহমদ, জাকির আহমদ, কবির আহমদ, মাসুদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা শাহান রাজা, জুবের আহমদ, পৌর ছাত্রলীগ নেতা রাশেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ও মদন মোহন কলেজের মেধাবী ছাত্র আরাফাত হক, পৌর ছাত্রলীগ নেতা ও মোদন মোহন কলেজের মেধাবী ছাত্র সাকিল হোসেন, মাহফুজুর নাজির, রিজবী রহমান রনি, সাবের হোসেন নয়ন, ফারহান আহমদ মারজান, হাসান আহমদ অভি, অমিত আহমদ, সাজিদুর রহমান, কাইয়ুম আহম, মুস্তাফিজুর রহমান সায়েম, হামিদ, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ, জাকির আহমদ, রুশেদ, সাইফুল হোসেন, মাহের আহমদ, আবু তাহের শুভ, রিপন, লিমন,খায়রুল, লিটন আহমদ রনি, পাবেল আহমদ প্রমুখ।

 

 

Share





Related News

Comments are Closed