Main Menu

মিরতিংগা চা বাগানে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মিরতিংগা চা বাগানের ২০ নং সেকশনের গুটি বাড়ীর একটি নালাতে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পান বাগান পাহারাদার কৃষ্ণ অলমিক। লাশটি বিচ্ছিন্ন, গলা নেই। শুধুমাত্র নিচের অংশ রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে রাতে লাশ থানায় নিয়ে আসে।
কমলগঞ্জ থানার ওসি মো: বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed