মেডিকেলে ভর্তির ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : চলতি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
দ্বিতীয়বার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে মেধা তালিকা তৈরির সময় ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে গত ২৭ আগস্ট হাইকোর্টে রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে রিটে বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৫ নম্বর কর্তন করার সিদ্বান্ত মৌলিক অধিকারের পরিপন্থী। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুলসহ উক্ত আদেশ দেন।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed