বাউল সম্রাট আবদুল করিমের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দর্শন, আধ্যাত্বিক, প্রেম-বিরহ, হাসি-আনন্দ ও হাওর, রাষ্ট্র ও অধিকারসহ নানা বিষয়ে গান পরিবেশন করে কোটি কোটি ভক্তের মধ্যমণি হয়েছিলেন বাউল সম্রাট আবদুল করিম।
সেই সম্রাটের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ মরহুমের জন্মস্থান সুনামগঞ্জে দিরাই উপজেলার উজান ধল গ্রামের বাড়িতে তার কর্ম ও সৃষ্টি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে।
স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও করিমপুত্র শাহ নুর জালাল জানান, এ উপলক্ষে শাহ আবদুল করিমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও করিমগীতির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ অতিথিরা। শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের উদ্যোগে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রেম দিয়ে শত্রুকে জয় করা এবং সম্প্রীতির শিক্ষা দিয়েছেন শাহ আবদুল করিম। সমাজ, রাষ্ট্র এবং জাগতিক বিষয়ে উন্নয়ন সাধন করতে হলে প্রয়োজন মানুষের চিন্তার বিকাশ এই ছিল তার দর্শনের মর্ম।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাইয়ের উজানধল গ্রামে এক কৃষক পরিবারে জন্ম নেন পরে বাউল সম্রাট খ্যাত শাহ আবদুল করিম। আর ২০০৯ সালে ১২ সেপ্টেম্বর বার্ধক্যজনিক কারণে এই গুণী সাধক ইহলোক ত্যাগ করেন।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed