Main Menu

কুলাউড়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মিভূত

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি মার্কেটে অগ্নিকান্ডে ৯টি দোকান ভূস্মিভুত হয়েছে।

সোমবার ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারের শায়েস্তা মিয়ার মার্কেটে এ অগ্নিকান্ড ঘটে।

সর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে জানিয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশিকুর রহমান জানান, ভোরে শায়েস্তা মিয়ার মার্কেটের ইলেকট্রনিক্স মেকানিক আব্দুস শহীদের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে সারা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের খবরের ভিত্তিতে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। ততক্ষণে আগুনে পুড়ে যায় আবুল মিয়ার পার্টসের দোকান, সুধাই পালের মুদি দোকান, আব্দুস শহিদের কম্পিউটারের দোকান, লিয়াকত মিয়ার কসমেটিকসের দোকান, ঝলক মোবাইল অ্যান্ড কম্পিউটার, জাহিদ ফার্নিচারসহ আরও কয়েকটি দোকান।

Share





Related News

Comments are Closed