Main Menu

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
স্মারকলিপি প্রদানের পূর্বে নগরীর কোর্ট পয়েন্টে এক পথ সভায় মিলিত হন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জালালউদ্দিনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ স¤পাদক জ্যোতিষ মজুমদার, সহসভাপতি মোঃ সোরওয়ারদী, স্বপনকুমার দাস, সহ সাধারণ স¤পাদক দেবব্রত সাহা, সাংগঠনিক স¤পাদক মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান, আব্দুলবাছিত, দপ্তর স¤পাদক- মোঃ কলিম উল­া, মহিলা সম্পাদিকা আফিয়া বেগম, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শেখ মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা সভাপতি মোঃ আবু সাঈদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলার যুগ্ম সমন্বয়ক আব্দুর রহমান খোরাসানী প্রমুখ।

 

 

 

 

Share





Related News

Comments are Closed