Main Menu

খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস আজ সোমবার। তৎকালীন সেনাসমর্থিত মইন-ফখরুদ্দীন সরকারের ষড়যন্ত্রে দীর্ঘ ৩৭২ দিন কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এ দিন তিনি মুক্তি লাভ করেন।

এরপর থেকে এ দিনকে প্রতিবছর বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করছে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখনকার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে। দিবসটি পালন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার এক বাণীতে বলেন, ‘দেশি-বিদেশি চক্রান্তকারীরা তার কাছ থেকে স্বার্থ আদায় করতে না পেরে আবারো নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠে।’

‘১১ জানুয়ারি ২০০৭ সালে সংবিধান বর্হিভূত পন্থায় ক্ষমতা দখলকারীরা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য আবারো নতুন খেলায় মেতে উঠেছিল। এরই অংশ হিসেবে ওই বছরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেপ্তার করে।’

Share





Related News

Comments are Closed