রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষারের শহীদ নগর বাজারে সর্বস্তরের মানুষের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে। অতিদ্রুত এ চরম নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র পতিবাদ জানাচ্ছি। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান সুচিকে সন্ত্রাসের জননী আখ্যায়িত করে তার নোবেল পদক কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন।
মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ২নং পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক আব্দুুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, মাহমুদুর রহমান বাদশা, মাওলানা জমির আলী, আবুল বশর জিলুল, মাওলানা শরীফ খালেদ সায়ফুলাহ, মাওলানা লোৎফুর রহমান জাকারিয়া, আব্দুল মুকিত হাসানি প্রমুখ ।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed