কমলগঞ্জে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিকভাবে দুই সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। রহিমপুর ইউনিয়নের জগৎশালা গ্রামে গত মঙ্গলবার (২ আগষ্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, জগনশালা গ্রামের প্রাক্তন মেম্বার জালাল উদ্দীনের ছেলে দুই সন্তানের জনক মো: নুরুল ইসলাম (৪০) মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘরের চালার সাথে নিজের গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেন। বুধবার সকালে বাড়ির লোকজন ঘরের চালার সাথে তার ঝুলন্ত লাশ দেখে দ্রত দেহটি নামিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ঘটনাটি পুলিশ কেইস বলে থানাাকে অবহিত করার পরামর্শ দিলেও স্বজনরা মো: নুরুল ইসলামের লাশটি বাড়িতে নিয়ে এসে দাফন সম্পন্ন করার চেষ্টা করেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে তদন্ত শুরু করে। ঘটনা সম্পর্কে জানতে চাইলেও মো: নুরুল ইসলামের বাড়ির কেউ কথা বলতে রাজি হননি।
তবে রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দীন এই অস্বাভাবিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামে গুঞ্জন শুনা যায় পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যু রহস্য খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed