সিলেটে ২ ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবহানীঘাট এলাকায় সোমবার দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে বক্তব্য ও কিছু অনলাইন গণমাধ্যমে এ নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি আব্দুলাহ আল মাহমুদ, সেক্রেটারী নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এক বার্তায় এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার সাথে ছাত্রশিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীর দূরতম যোগসাজশ নেই। বিগত কয়েকদিন ধরে ওই এলাকার কতিপয় কলেজ ছাত্রদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এই দ্ব্েদ্বর জের ধরে কয়েকদিন আগেও দুই গ্রূপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ কর্মী নাবিল আহমদ সহ কয়েকজন আহতের ঘটনা কয়েকটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়। মূলত পূর্বের হামলার বদলা নিতেই এই হামলার ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি। এর সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার সরকার দলীয় ষড়যন্ত্রের অংশ। ইসলামী ছাত্রশিবির আদর্শিক ছাত্র সংগঠন। এধরণের ন্যাক্কার জনক ঘটনার সাথে ছাত্রশিবিরের যোগসাজশের প্রশ্নই আসেনা। অবিলম্বে এধরণের মিথ্যাচার বন্ধ করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের জন্য আমরা দাবী জানাচ্ছি। সেই সাথে গণমাধ্যমকেও নিউজ ছাপানোর ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহŸান জানাচ্ছি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed