Main Menu

বাংলাদেশে এই প্রথম দূরপাল্লার রুটে ‘ডাবল ডেকার’ বাস

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে এই প্রথম দূরপাল্লার রুটে বিলাসবহুল ‘ডাবল ডেকার’ বাস এসেছে। জার্মানির ‘ম্যান’ ব্র্যান্ডের এসব বাসের সম্পূর্ণ বডি মালয়েশিয়ায় প্রস্তুত করা হয়।

দু-একদিনের মধ্যে এই ১০টি ডাবল ডেকার বাস চট্টগ্রাম বন্দর ছেড়ে সড়কপথে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর আগামী ১৮, ১৯ বা ২০ আগস্ট এ ১০টি বাসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় বর্তমানে বিআরটিসির ডাবল ডেকার সিটি বাস চলাচল করে। কিন্তু দূরপাল্লার রুটে বিলাসবহুল ডাবল ডেকার বাসের আগমন দেশে এটাই প্রথম। গ্রিন লাইন পরিবহন ঢাকা-চট্টগ্রাম রুটের জন্য বাসগুলো নিয়ে এসেছে।

Share





Related News

Comments are Closed