সিলেটে দুই কর্মীর ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সম্মুখে ছাত্রলীগের দুই কর্মী শাহিন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর দুর্বৃক্তদের হামলার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার বিকেল ৪টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হাসপাতাল এলাকার জরুরী বিভাগের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মুখে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য সাংস্কৃতিক সহসম্পাদক সাইফুদ্দিন আহমেদ পাবেল কেন্দ্রীয় ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোরশেদ অসীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জায়েদ, মহানগর ছাত্রলীগ নেতা এহিয়া আহমদ সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জুবায়ের আহমদ, সাবেক সদস্য কৃশোআর জাহান সৌরভ, আলী হোসেন আলম, ল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আলী হোসেন আলম, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ আহমদ, ৫ নং ওয়ার্ড সভাপতি আহসান হাবীব শিপন, ১৪ ওয়ার্ড সভাপতি রাবির মুক্তাদির, মহানগর ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন মঞ্জু, আরিফুল শিহাব, আকাশ দেব।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিবির ক্যাডাররা দিনে দুপুরে ছাত্রলীগের নিরীহ নেতকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এমন বর্বোরিচত ঘটনা নিশৃংসতার প্রমাণ দেয়। এসময় বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত শিবির ক্যাডারদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। তা নাহলে কঠোর আন্দোলনে যাবে ছাত্রলীগের নেতাকর্মীরা। -বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed