Main Menu

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানজিলা সিদ্দিকা নামের ওই শিশু উপজেলার জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মা কাজে ব্যস্ত থাকায় সে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে একটি গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ২ টার গর্তে তার ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান তারা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তানজিলাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার এসআই খছরুল আলম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed