Main Menu

ফেঞ্চুগঞ্জে নিখোঁজ সাজুর লাশ বিল থেকে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে নিখোঁজের একদিন পর সাজু মিয়া (১৯) নামের এক যুবকের লাশ চম্পাকড়ি বিল থেকে উদ্ধার করা হয়েছে। সাজু উপজেলার ইসলামপুর গ্রামের ছায়াদ মিয়ার পুত্র।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে পুলিশ চম্পাকড়ি বিল থেকে সাজুর লাশ উদ্ধার করে। গত বুধবার রাত থেকে সাজু নিখোঁজ ছিলো। ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চম্পাকড়ি বিলের পারের বাসিন্দারা সাজুর লাশ পানিতে ভাসতে দেখতে পান। খবর পেয়ে সাজুর পরিবারের সদস্যরা কাপড় দেখে সাজুর লাশ সনাক্ত করেন। সাজুকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
সাজুর বড়ভাই রাজু মিয়া বলেন- বুধবার রাতে সাজু আমার জন্য টিফিন ক্যারিয়ারে করে দোকানে ভাত নিয়ে যায়। রাত দশটার পর থেকে সাজুকে কোথাও খোঁজে পাচ্ছিলাম না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিলো।

Share





Related News

Comments are Closed