ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জঙ্গি নিহত
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নবীগঞ্জের তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, মামা হুজুর জঙ্গি সংগঠনের সদস্য। এ ঘটনায় কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৫টি ককটেল, পাঁচটি পাইপগান, নয় রাউন্ড কার্তুজ ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কুটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদ। নিহত জঙ্গি মামা হুজুরের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুলাপুর গ্রামে।
ওসি মো. মহিউদ্দিন আহাম্মেদ জানান, নিহত মামা হুজুর জঙ্গি সংগঠনের সদস্য। এ বছরের ১৭ ফেব্রয়ারি দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি। এ মামলায় গ্রেফতার হওয়া আরেক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে এ হত্যার ঘটনায় মামা হুজুরের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। তিনি আরও জানান, বুধার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে নাশকতার খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে মামা হুজুরের দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মামা হুজুরের লোকজন পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হন তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর। পরে ঘটনাস্থলে মামা হুজুরের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পুলিশ নিহত তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছে।
Related News
চট্টগ্রামের পটিয়ায় একদিনে দুই লবণবাহী বোট ডুবি
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে পটিয়া চাঁনখালী খালে লোহার ফাঁদে আটকে একই দিনে লবণ বোঝাই দুইটিRead More
চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed