রাঙ্গামাটিতে পাহাড় ধসে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের কলেজগেটের মন্ত্রিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাড়ির মালিক শামসুল আলম, নিমার্ণ শ্রমিক কালু মালাকার ও মো. হানিফ।
বিকেল ৪টার দিকে হঠাৎ একটি টিনশেড ঘরের দেয়াল নির্মাণের কাজ চলাকালীন পাহাড়ের মাটি ধসে পড়লে চারজন আটকা পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। মো. ফারুক নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বাড়িটি পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত হওয়ায় পাহাড়ধসে দেয়ালচাপায় তিনজন নিহত হয়েছেন।
ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More



Comments are Closed