বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন বর
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সফাতপুর গ্রামে বাল্যবিবাহ পন্ড করে দিয়েছে প্রশাসন।
জানা যায়, সোমবার সৌদিআরব প্রবাসী সাজু আহমদের (২৫) বিয়ে ঠিক করা হয়েছিল ফতেহপুর ইউনিয়নের জাহিদপুর গ্রামের আরেক সৌদিআরব প্রবাসী ইসলাম মিয়ার কন্যার (১৬) সঙ্গে । উমরপুর কমিউনিটি সেন্টারে বিয়ের সকল আয়োজনও শেষ। অতিথিদের জন্য রান্নাও করা হয়েছে গরু-খাসির গোশত। কিন্তু সৌদিপ্রবাসীর ওই মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ আসে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলামের কাছে। তিনি রাজনগর থানার ওসি ও উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যানকে ফোন করে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।
রাজনগর থানার ওসি (তদন্ত) গোলাম সরওয়ার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেনকে পাঠান ওই কমিউনিটি সেন্টারে। তিনি কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন বিয়ের আয়োজন শেষ। অতিথিরাও খাবারের জন্য এসে গেছেন। এদিকে, বর সাজু আহমদ যখন কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পালিয়ে যান। পুলিশ থেকে বাঁচতে তিনি কুশিয়ারা নদী পাড়ি দিয়ে চলে যান বালাগঞ্জ উপজেলায়। পরে ১৮ বছরের আগে তার কন্যাকে বিয়ে দেবেন না বলে লিখিত দেন কনের মা আয়শা বেগম।
উপ-পরিদর্শক এসআই রাজিব হোসেন বলেন, আগের দিন রাতেই চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে বিয়ে বন্ধ করে দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু এরপরও তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, জন্ম সনদে বয়স টেম্পারিং করে বিয়ের আয়োজন করা হয়েছিল। পরে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে ব্যালবিয়ে বন্ধ কের দেয়া হয়। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দিবেন না বলে কনের মা মুছলেকা দিয়েছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed