সিলেটে ৯ ছাত্রলীগ নেতাকর্মীর জামিন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশ অ্যাসল্ট মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুজেল তালুকদারসহ ৯ নেতাকর্মী জামিন পেয়েছেন। তবে ওই মামলায় ইমন ও তাহমিদ নামের অন্য দুজন আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
মাদকসহ ধরা পড়া আসামি ‘ছিনিয়ে নিতে’ গত ২১ জানুয়ারি রাতে পুলিশের উপর ‘হামলা’র ঘটনায় কোতোয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলাটি করেন থানার এসআই হাবিব।
মঙ্গলবার সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের আইনজীবিরা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ৯ জন হলেন, কালিবাড়ী এলাকার আবদুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (২৪), কালিবাড়ী এলাকার মৃত আবদুস সালামের ছেলে কামরুল ইসলাম (২৬), একই এলাকার সুফি মিয়ার ছেলে সুজেল আহমদ তালুকদার (৩৩), সজিব আহমদ তালুকদার (২১) ও সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখী এলাকার সমশের মিয়ার ছেলে সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার মৃত কবির উদ্দিন খানের ছেলে জুবায়ের খান (৩০), চৌকিদেখী এলাকার ইয়াকুব আলীর ছেলে মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার আবদুল ওহাবের ছেলে শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার অনিল চন্দ্র পালের ছেলে সুমন পাল (৩২)।
তাদের পক্ষে আইনজীবী ছিলেন সিলেটের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি সমিউল আলম, অতিরিক্ত পিপি এডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট শেখ মকলু মিয়া, এডভোকেট সৈয়দ শামিম আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট প্রবাল চৌধুরী, এডভোকেট শাকি শাহ ফরিদী, এডভোকেট মাহি তালুকদার।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ভোররাতে নগরীর কুমারপাড়া এলাকায় ৪৩ বোতল ফেন্সিডিল প্রাইভেটকারে করে পরিবহনের সময় সংগীতশিল্পী ইমন দাস ও মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাদের ফোন কল পেয়ে সুজেল আহমদসহ অন্যান্যরা আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর ‘হামলা’ চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed