Main Menu

কোম্পানীগঞ্জ উপজেলাকে ফরমালিনমুক্ত ঘোষনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি বাজারকে ফরমালিনমুক্ত বাজার ঘোষনা করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা করা হয়। ফিতা কেটে ফরমালিনমুক্ত বাজার ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মাছুম বিল্লাহ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা অলি আহাদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও পজীব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার প্রত্যেকটি বাজার ফরমালিনমুক্ত রাখতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রত্যেক সপ্তাতে ওই সেল কর্মকর্তাগন বাজার পরিদর্শন ও তদারকী করবেন।

Share





Related News

Comments are Closed