সরকারের নিকট ধান বিক্রি করতে পারেনি কৃষকরা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ফঁড়িয়াদের ধানে ভর্তি হয়ে গেছে সরকারী গোডাউন। সরকারের নিকট ধান বিক্রি করতে পারেনি প্রান্তিক ধান চাষিরা। এতে সরাসরি কৃষকের নিকট ধান কেনার সরকারী উদ্দেশ্য ব্যহত হয়েছে।
উপজেলার বাসুদেবপুর গ্রামের ধান চাষি পল্লী চিকিৎসক ওয়াজেদুর রহমান বলেন, তিনি মাদিলা হাট গোডাউনে ধান বিক্রি করতে গিয়ে ওই গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার অনুরোধ করা সত্বেও তার ধান নেয়নি।
একই কথা বলেন, রসুলপুর গ্রামের কৃষক আবুল কাশেম, রুস্তম আলী, স্বজন পুকুর গ্রামের কৃষক মিজানুর রহমান মানিক।
চাষীরা অভিযোগ করে বলেন, তাদের সামনে এলাকার চিিহ্নত ফঁড়িয়া ধান ব্যবসায়ীরা কোন প্রকার পরীক্ষা ছাড়াই গোডাউনে ধান দিলেও চাষীদের ধান নেয়া হচ্ছেনা।
এদিকে উপজেলা খাদ্য কর্মকর্তা মধু শোধন দত্ত বলেন গত ২৩ জুন বৃহস্পতিবারের মধ্যে ৯০ ভাগ ধান কেনা শেষ করেছে।
জানা গেছে, চলতি জুন মাসের গোড়ার দিকে সরকারী সিদ্ধান্ত মোতাবেক সরাসরি কৃষকের নিকট ধান কেনা শুরু হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক এই উপজেলায় ১৯৭৫ মেট্রিক টন ধান কেনার বরাদ্ধ হয়। এতে এই উপজেলার ৩২ হাজার কৃষকের মধ্যে গড়ে সাড়ে ৩ হাজার কৃষক সরকারের নিকট ধান বিক্রি করার সুযোগ পায়। সেই কারণে উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ, উপজেলা খাদ্য কর্মকর্তা মধুশোধন দত্ত, সংশ্লিষ্ঠ জনপ্রতিনিধিদের নিয়ে একটি বাছাই কমিটি গঠন করা হয়। সেই কমিটি প্রান্তিক চাষিদের তালিকা তৈরী করা শুরু করে। এরই মধ্যে গত ১৪ জুন আবার একটি সিদ্ধান্ত হয়। যেখানে খাদ্য কর্মকর্তারা নিজেরাই সরাসরি ধান ক্রয় করতে পারবে এই সিদ্ধান্তে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপজেলা কমিটির সিদ্ধান্ত ছাড়াই তারা নিজেরাই ধান কেনা শুরু করে। এতেই গোডাউনের ভারপ্রার্প্ত কর্মকর্তারা চাষিদের নিকট ধান না কিনে, তাদের পূর্ব পরিচিত ফঁড়িয়াদের নিকট থেকে ধান কিনে গোডাউন ভর্তি করে। ফলে সরকারের নিকট ধান বিক্রি করতে পারেনি প্রান্তিক চাষিরা।
উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজা বলেন, উপজেলা থেকে প্রকৃত প্রান্তিক চাষিদের তালিকা তৈরীর কাজ চলছিল, কিন্তু গত ১৪ জুন গোডাউনের ভারপ্রাপত কর্মকর্তাগন সরসরি ধান কেনার সিদ্ধান্ত হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে উপজেলা খাদ্য কর্মকর্তা মধু শুধন বলেন ধানের কোয়ালিটি দেখে ধান কেনা হয়েছে।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed