নাজমুল ইসলাম মকবুল’র ঈদের পুঁথি চ্যানেল এস এ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদের খুশিতে মাতোয়ারা হন ছোট বড় সকলেই। দেশ বিদেশে শুরু হয় আনন্দের বন্যা। আর এই আনন্দের মাত্রাকে বাড়িয়ে দিতে দেশ বিদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে শুরু হয়ে যায় তুমুল প্রতিযোগিতা। এবারের ঈদে লন্ডনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস এ থাকছে মজার মজার অনেকগুলি ঈদ অনুষ্ঠান। বিশেষ করে চৌকষ নির্মাতা ও খ্যাতিমান নাট্যকার খালেদ চৌধুরীর ঈদের স্পেশাল ম্যাগাজিন অনুষ্ঠান সাতরং এ থাকছে চমক আর চমক। বেশ কিছু চমৎকার আয়োজনের মধ্যে রয়েছে সিলেটে লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কলামিস্ট গীতিকার সুরকার ও পুঁথিকার কবি নাজমুল ইসলাম মকবুলের লেখা ঈদের পুঁথি।
অনুষ্ঠানে চমৎকার ভঙ্গিমায় অভিনয়ের মাধ্যমে নিজের লেখা ঈদের পুঁথি পরিবেশন করেছেন নাজমুল ইসলাম মকবুল নিজেই। শুটিং হয়েছে নাট্যকার খালেদ চৌধুরীর দৃষ্টিনন্দন বাগান আর ফুলে ফুলে সুশোভিত মৌলভীবাজারের নিজ বাড়ীতে চোখধাধানো লোকেশনে। মজাদার চমকের মধ্যে রয়েছে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরীর পরিবেশনায় দম ফাটানো জোকস। অনুষ্ঠানটি প্রচারিত হবে এই ঈদে চ্যানেল এস এ।
বাংলা সাহিত্যের অন্যতম প্রাণশক্তি পুঁথি বর্তমানে বিলুপ্তপ্রায়। একসময় কুপিবাতি জ্বালিয়ে কেউবা হারিকেন জ্বালিয়ে কুড়ে ঘরে বা ঘরের বারান্দায় বসে বা আধশোয়া অবস্থায় সুর ধরে পুঁথি পাঠ করতেন। হালতুন নবীর পুঁথি, কারবালার হৃদয়বিদারক দৃশ্যের পুঁথি, গাজিকালু চম্পাবতীর পুঁথি, রূপবান ও রহীম বাদশার পুঁথি, বিনন্দের পুঁথি ইত্যাদি। মজাদার পুঁথি পাঠ শুনতে জড়ো হতেন পুঁথিপ্রেমীরা। গভীর রাত পর্যন্ত আবার রাত জেগেও জমজমাট থাকতো পুঁথিপাঠের আসর। পুঁথি লেখা ও পড়ার সেই সংস্কৃতি কালের অন্তরালে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া পুঁথিসাহিত্যকে পুণর্জীবিত করার কাজে হাত দিয়েছেন নাজমুল ইসলাম মকবুল। এবারের ঈদে তিনি টিভির পর্দায় আসছেন গামছা কাঁধে নিয়ে। পুঁথির মাধ্যমে ভিন্ন ও ব্যতিক্রম ধারায় তুলে ধরেছেন ঈদের গোসল, নতুন নতুন জামা কাপড় কেনা ও পরিধান, ছোট্ট সোনামণীদের ঈদ সালামী, সন্দেশ, পিঠা, নুনগরা, নুনরডোবা, পব, সেমাই ইত্যাদি তৈরির আয়োজন ও পরিবেশন, ঈদের জামাত, কুলাকুলি, শ্বশুরবাড়ীসহ ঈদের বেড়ানো, আড্ডা ফুর্তি ফার্তি রসের গল্পসহ ঈদের নানা বৈশিষ্ঠ্য।
অভিজ্ঞ নির্মাতা খালেদ চৌধুরী গতানুগতিক পদ্ধতির পরিবর্তে পুঁথিপাঠকে সাঁজিয়েছেন চমৎকার অভিনয়শৈলিতে। দেখবেন মজাদার কথোপকথন ও পুঁথির মাধ্যমে দর্শকশ্রোতাদের ভিন্নধারায় ঈদ মোবারক জানানোর চিত্র। বহুমাত্রিক লেখক ও সংগঠক বাংলা টিভি ইউকের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল লেখালেখি ছাড়াও অভিনয় জগতে আসলেন এবারের ঈদে নিজের লেখা পুঁথির ঝুলি নিয়ে।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকেRead More



Comments are Closed