লিফট ভেঙ্গে দুই প্রতিমন্ত্রীকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কাওরান বাজারে একটি ভবনের লিফট থেকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জাহাঙ্গীর টাওয়ার ভবনে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া দুই প্রতিমন্ত্রী বেসরকারি টেলিভিশন একুশে টিভিতে ‘একুশের রাত’ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার জন্য সাত তলা থেকে লিফটে নামার সময় গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট আটকে যায়। লিফট বিকল হওয়ায় তারা আর নামতে পারেননি। এ সময় দুই প্রতিমন্ত্রী ও তাদের সাতজন সহকর্মী আটকা পড়েন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন সরকার বলেন, ‘খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পোঁছে।’
ফায়ার সার্ভিসের (ঢাকা বিভাগ) সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ম্যাগনেটিভ ফল্টের কারণে গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটি বিকল হয়ে যায়। এরপর লিফটের দরজা ভেঙ্গে তাদেরকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। ওই লিফটে তারা প্রায় আধা ঘণ্টা আটকা পড়ে ছিলেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed