শনিবার সুনামগঞ্জের যে সব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিডিবির আওতাধীন শহর ও শহরতলীর সকল গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিটি পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় ও শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হয়েছে।
পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদন করা হবে। মেরামত কাজের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেরামত জরুরি হয়ে পড়েছে। তাই শনিবার সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার হবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৪ টার পর বিদ্যুৎ সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকার পিডিবির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২৬ হাজার ২৮৩ জন, বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্প ২৬২ জন, অনাবাসিক মন্দির, মসজিদ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৭টি, কৃষিসহ আরও অন্যান্য গ্রাহক রয়েছেন।
Related News
শনিবার সুনামগঞ্জের যে সব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পিডিবি বিদ্যুতের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভিRead More
ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
Manual2 Ad Code আনোয়ার হোসেন রনি ছাতক থেকে: অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাRead More



Comments are Closed