Main Menu

জৈন্তাপুরে পিকআপ উল্টে প্রাণ গেল যুবকের

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ রাস্তার পাশে উল্টে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।

তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ফয়েজ আহমদসহ অজ্ঞাতনামা চালক ও আরও ২-৩ জন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

তামাবিল হাইওয়ে থানায় দুর্ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code