পত্নীতলায় মাদক বিরোধি পৃথক অভিযানে ৮ জন আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৫ আগস্পট) রিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী সহ ৮ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সোহেল রানা মহাদেবপুর উপজেলার শিয়ালী গ্রামের ইয়াচিনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন পরিচালিত পৃথক অভিযানে আরও ৭ জন মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed