গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। নিহত লাবিবুল আল হাসান (১০) জেলার কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের আতাউর শেখের ছেলে ও রায়হান ইসলাম রাব্বি (১২) কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।নিহত দুই শিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে পাঁচ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বি কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি স্থানীয়দের জানানো হলে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। কিছু সময় পর নিখোঁজ লাবিব ও রাব্বিকে অচেতন অবস্থায় নদী থেকে তুলে এনে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের স্বজনদের কোন অভিযোগ না থাকায় পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed