Main Menu

কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় আরিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা ও রুহান ভেরাইটিজ ষ্টোরের মালিক হোসাইন মিয়াকে ৫০০ টাকা জরিমানাসহ সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed