সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকামুখী দ্রুতগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস চাপায় অটোভ্যান যাত্রী এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই দম্পতির মেয়েকে।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং জামতৈল এলাকার অটোভ্যানচালক নুরু (৪৫)। আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের অপর এক যাত্রী।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই দম্পতির মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed