হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
অভিযানকালে শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে রাজনগর এলাকার সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং বর্জ্য ও ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত আপন ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকার কারণে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Related News
হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাRead More
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে ৩ জনের মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় চলমান কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়েRead More



Comments are Closed