হবিগঞ্জে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রবিন মিয়া আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে রবিন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed