বড়লেখায় ডাকাতদলের গুলিতে ডাকাত নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত সাইফুল ওরফে ছয়ফুল (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। সাম্প্রতিক ভারী বর্ষণের সুযোগে ভোররাতে একদল সশস্ত্র ডাকাত বাড়িটিতে প্রবেশ করে। তারা রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়।
দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে উঠলে ডাকাতরা রান্নাঘরের দরজার গ্রিল ভাঙার চেষ্টা করে। এ সময় গিয়াস উদ্দিন সাহসিকতার সঙ্গে বাধা দেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্য সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকস্মিক এ ঘটনায় অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ তথ্যটি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
Related News
কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ ও বর্ডার গার্ড বাংলাদেশRead More
কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার, মামলা দায়ের
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটিRead More



Comments are Closed