হবিগঞ্জে গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জিয়াউর রহমান (২৮) ও কাজল মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় পূর্বপরিচিত দুই ব্যক্তি তাকে একই গন্তব্যে যাওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশাতে ওঠান।
পরে কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সহযোগীদের সঙ্গে মিলে গণধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী কৌশলে সেখান থেকে পালিয়ে এসে ২৪ এপ্রিল শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে (র্যাব)-৯।
এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed