বিশ্বনাথে জঙ্গলে মিলল নিখোঁজ তরুণীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজি করে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী। শনিবার কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা কাটতে যায়। সেখানে দুর্গন্ধ পেয়ে বাউন্ডারি দেয়ালের কাছে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী বলেন, গত মঙ্গলবার মেয়েটি নিখোঁজ হয়। পরে থানায় জিডি করে তার পরিবার। আজ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) গাজী মাহবুবুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed