Main Menu

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।

Manual4 Ad Code

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বের হলে পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।

Manual3 Ad Code

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code