মৌলভীবাজারে বিএনপির ১১ নেতাকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ প্রত্যাহারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হলো।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।
এর আগে গত ১৯ জানুয়ারি কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলার আরও ১০ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed