শ্রীমঙ্গলে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: চা–বাগান, হাওর ও পাহাড়বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতায় শীতের অনুভূতি কিছুটা কমে যাচ্ছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় তা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। একইভাবে গত রবিবার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৬টা ও ৯টায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। সন্ধ্যা ও রাতে ঠাণ্ডা বেশি অনুভূত হবে এবং ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
Related News
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed