সিলেটে দুদিনব্যাপী হাছন উৎসব রোববার থেকে শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুদিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ শুরু হচ্ছে রোববার থেকে। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি সংস্কৃতি পরিষদ এই আয়োজন করেছে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হচ্ছে।
প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। উৎসবে হাছন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও পরিবেশিত হবে হাছন রাজার গান।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: জহিরুল ইসলাম অচিনপুরী জানান, সূফীকবি হাছনরাজার জন্মদিন ২১ শে ডিসেম্বর। অহিংস, বুদ্ধিবৃত্তিক, স্রষ্টা ও পরকালকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক – এই লক্ষ্যে বাংলার চিরায়ত সূফীবাদী সংষ্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সিলেটের আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ যোগ দেবেন। উৎসবকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসবে সপরিবারে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
ডা: জহিরুল ইসলাম অচিনপুরী আরোও জানান, ২০ ডিসেম্বর শনিবার থেকে “হাছনরাজা লোক উৎসব ২০২৫” শুরু পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শুরু করার কথা ছিল। কিন্তু শহীদ ওসমান হাদীর মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর থেকে উৎসব শুরু করা হচ্ছে।
Related News
বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলা লোকসংগীত ও মরমি সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নামRead More
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More



Comments are Closed